বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্রাম্যমাণ আদালত দুজনের জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২০ ইং
ভ্রাম্যমাণ আদালত দুজনের জরিমানা
দামুড়হুদার লোকনাথপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি বিক্রির দ্বায়ে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে হাফিজ উদ্দীন (৪৫) ও একই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে রিয়াজ উদ্দীন (৫০) সরকারি অনুমতি ছাড়ায় নিজ জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় বিক্রয় করে আসছিলেন। এমন অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা ভঙ্গের ১৫ ধারা মোতাবেক হাফিজ উদ্দীন ও একই গ্রামের রিয়াজ উদ্দীনকে (৫৫) মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন দামুড়হুদা বাজারে অপর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করোনা স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল করায় ১৮৬০ সালের ১৮৮ ধারায় চুয়াডাঙ্গা জেলার কেদারগঞ্জ পাড়ার আব্দুল কাদেরকে ১ হাজার টাকা ও জীবননগরের আবু সুফিয়ান, আশরাফ সবুজ ও আলমগীরকে ৮ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার একটি চৌকশ টিম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ