মেহেরপুর পুলিশের মাদক ও জঙ্গিবাদ বিরোধী সভা
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাদক ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। আলোচনা সভায় বক্তব্য দেন পিপি পল্লব ভট্টাচার্য্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস, প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ।
কমেন্ট বক্স