বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাছের ডাল কাটা নিয়ে যুবককে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২০ ইং
দামুড়হুদায় গাছের ডাল কাটা নিয়ে যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মোমিনুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃঞ্চপুর ইউনিয়নের মদনা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা জখম মোমিনুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মোমিনুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জখম মোমিনুল পূর্বপাড়ার ওয়ারেশ আলীর ছেলে। জানা যায়, গতকাল বেলা ৩টার দিকে মোমিনুল ইসলামের বাগানের গাছের একটি ডাল কাটে প্রতিবেশি আজিজুলের ছেলে সাগর। মোমিনুল ইসলাম এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সাগর তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মোমিনুল ইসলামের ঘাড়ে কোপ মারে। হাসুয়ার কোপে মোমিনুল গুরুত্বর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা মোমিনুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, মোমিনুলের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবিষয়ে আহত মোমিনুলের পরিবারের পক্ষ থেকে দামুড়হুদা থাকায় মামলার প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ