দামুড়হুদায় বিভিন্ন মামলার ৯ আসামী গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা-পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৯ জন আসামী গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে এই ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জুড়ানপুর গ্রামের সুলতান মল্লিকের ছেলে মাজহারুল ইসলাম, ফকিরপাড়ার বিজয় দাশের ছেলে মিলন দাশ, নাপিতখালি গ্রামের মৃত বাবলুর স্ত্রী দেলজান খাতুন, জুড়ানপুর গ্রামের মগাসিনের স্ত্রী বেলী খাতুন, শামীমের স্ত্রী নাজমা খাতুন, রুদ্রনগর গ্রামের মুরাদ আলির জামায় মুক্তার আলি, ছোট দুধপাতিলা গ্রামের মৃত কাউছার আলির ছেলে মোস্তাফিজুর রহমান, হাতিভাঙ্গা গ্রামের রুহুল আমিনের স্ত্রী পান্না খাতুন, গোবিন্দহুদা গ্রামের মনোহারের ছেলে নজরুল ইসলাম।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে গতকাল থানার সহকারী উপপরিদর্শক বিল্লাল হোসেন, মসলেম উদ্দিন, আশেক আলী, শরিফুল ইসলাম, সাঈদুজ্জামান, কার্তিক কুমার বসু অভিযান চালিয়ে দামুড়হুদার বিভিন্ন এলাকা থেকে উক্ত আসামীদেরকে গ্রেপ্তার করে। পরে ওয়ারেন্টভুক্ত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স