বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর বামুন্দীতে ৪ বীজ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২০ ইং
গাংনীর বামুন্দীতে ৪ বীজ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
গাংনী অফিস: ভেজাল বীজ বিক্রি করে চাষিদের সঙ্গে প্রতারণার অভিযোগে মেহেরপুর গাংনীর বামন্দী বাজারের ৪ ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বীজ ব্যবসায়ী জমির উদ্দীনের কাছ থেকে ৫ হাজার টাকা, তরিকুল ইসলামের কাছ থেকে ৫ হাজার টাকা, মনিরুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা এবং আমিনুল বীজ ভান্ডার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কীটনাশক, বীজের যথাযথ মান নিশ্চিত করা করে বাজারজাতসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড আদায় ছাড়াও তাদেরকে মৌখিক সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এসব ব্যবসায়ীরা যদি এরকম অপরাধ করেন, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বীজ প্রত্যয়ন অফিসার মামুনুর রশিদ ও গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা ও গাংনী থানার এসআই মামুনসহ ভ্রাম্যমাণ আদলত টিমের সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ