বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা
প্রতিনিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। অভিযান সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারের গাউছিয়া স্টোরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ২০১০ আইনে ১৪ ধারায় ৫০০ টাকা, মিন্টু চাল স্টোরের একই আইনে ৫০০ টাকা এবং মাসুদ স্টোরের মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা সুদেব কুমার দে, পেশকার জিহান আলী, খায়রুল কবির দিনারসহ থানা পুলিশের একটি চৌকশ টিম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ