বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নবাগত জেলা ও দায়রা জজ রেজা আলমগীর হাসানের যোগদান

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গার নবাগত জেলা ও দায়রা জজ রেজা আলমগীর হাসানের যোগদান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান যোগদান করেছেন। গতকাল রোববার তিনি চুয়াডাঙ্গায় যোগদান করলে তাঁকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ চুয়াডাঙ্গার বিচারকরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। চুয়াডাঙ্গার নবাগত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান খাগড়াছড়ি জেলার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, চুয়াডাঙ্গার সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলামকে আইন কমিশন ঢাকার (প্রেষণে) সচিব (জেলা জজ) পদায়ন করা হয়েছে। গত ৬ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৩ এর উপ-সচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ