আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে আলমডাঙ্গা পৌর এলাকায় অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। জানা যায়, বেকারিতে নোংরা পরিবেশ, মোড়কে মূল্য ও মেয়াদ লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৭/৪৩ ধারায় ময়ুরি বেকারির মালিককে ১০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় মেসার্স খুশি স্টোরের মালিক আসাদুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকশ টিম।
কমেন্ট বক্স