আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই জুয়াড়ির কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২০
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় দুই জুয়াড়িকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গার রেল কলোনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেল কলোনি এলাকা থেকে জুয়া খেলার সময় হাতে-নাতে দুজন জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার রেল কলোনিপাড়ার নিরঞ্জন বেদের ছেলে শিবু বেদ (৩০) ও মানিক বেদের ছেলে সুজন বেদ (৩৬)।
কমেন্ট বক্স