বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রচার-প্রচারণা শুরু করলেন ধানের শীষের প্রার্থী মনি

  • আপলোড তারিখঃ ১২-১২-২০২০ ইং
প্রচার-প্রচারণা শুরু করলেন ধানের শীষের প্রার্থী মনি
হাজী মোজাম্মেল হক ও এমপি সহিদুল ইসলামের কবর জিয়ারতের পর সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সিরাজুল ইসলাম মনির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা নির্বাচন অফিস থেকে মো. সিরাজুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক পাওয়ার পর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রথমে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি হাজী মোজাম্মেল হকের কবর জিয়ারত করেন। এরপর চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি কবরস্থানে উপস্থিত হয়ে প্রয়াত নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সহিদুল ইসলাম বিশ্বাসের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি বলেন, ‘আমার রাজনৈতিক পথপ্রদর্শক চুয়াডাঙ্গার গণমানুষের নেতা রাখাল রাজা মরহুম সহিদুল ইসলাম বিশ্বাসকে স্মরণ করে আমার নির্বাচনী প্রচার আরম্ভ করলাম। আমি চুয়াডাঙ্গা জেলার সকলের কাছে দোয়া চাই এবং চুয়াডাঙ্গা পৌরবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই।’ এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সকল সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী সকল কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ