বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২০ ইং
ঝিনাইদহ র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ একজন আটক
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ র‌্যাব-৬ এর মাদকবিরোধী অভিযানে আট কেজি গাঁজাসহ মোতালেব (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-৬। আটক মোতালেব মহেশপুর থানার জামতলাপাড়ার মৃত ফজর আলীর ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আট কেজি গাঁজাসহ মোতালেব নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়। পরে গাঁজাসহ আটক ব্যক্তিকে মহেশপুর থানায় হস্তান্তর করে মামলা দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ