মেয়র প্রার্থী মনির পক্ষে কাজ করার নির্দেশ
- আপলোড তারিখঃ
১০-১২-২০২০
ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ : ধানের শীষ প্রতীকে
সমীকরণ প্রতিবেদক:
আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনিকে বিজয়ী করতে তার পক্ষে কাজ করার জন্য স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও খুলনা বিভাগীয় সাংগাঠনিক টিম প্রধান আলহাজ্ব মো. জামির হোসেন। সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এই নির্দেশনা দেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও খুলনা বিভাগীয় সাংগাঠনিক টিম প্রধান আলহাজ্ব মো. জামির হোসেন বলেন, আগামী ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী সিরাজুল ইসলাম মনির পক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কার্যক্রমে অংশ নিতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী সিরাজুল ইসলাম মনি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি (খুলনা বিভাগ) শেখ তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ ও সাজেদুর রহমান পাপ্পু।
কমেন্ট বক্স