কাথুলী সীমান্তে মদ ও গরু মোটাতাজাকরণ ওষুধ উদ্ধার
- আপলোড তারিখঃ
০৯-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ২০ বোতল মদ ও ১ হাজার পিস গরু মোটাতাজাকরণ ওষুধ উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বিজিবির সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মদ ও গরু মোটাতাজাকরণ ওষুধ উদ্ধার করা হয়। কাথুলী সীমান্ত ফাঁড়ি বিজিবির হাবিলদার জাকির হোসেন জানান, তাঁর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থার মদ ও গরু মোটাতাজাকরণ ওষুধ উদ্ধার করে।
কমেন্ট বক্স