বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় গাংনীর পোল্ট্রিফিড ব্যবসায়ীর ঝুলন্ত লাশ!

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২০ ইং
কুষ্টিয়ায় গাংনীর পোল্ট্রিফিড ব্যবসায়ীর ঝুলন্ত লাশ!
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর পোল্ট্রিফিড ব্যবসায়ী জাফর আলীর (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাইকপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের জিকে খালের পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাফর আলী মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে। জাফর আলী গাংনী উপজেলা শহরের কাঁচাবাজারে পোল্ট্রিফিডের ব্যবসা করে আসছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর থানা পুলিশের একটি দল জাফর আলীর মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, জাফর আলী গত সোমবার সকালে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর সন্ধান পাওয়া যায়নি। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ হত্যা করেছে, এ বিষয়ে স্পষ্ট না। মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ মোবাইল ফোনে জানান, সকালে এলাকাবাসী জিকে খাল পাড়ের বাগানের একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ