সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাউলী ইউপি নির্বাচনে প্রচার প্রচারনা

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০১৭ ইং
হাউলী ইউপি নির্বাচনে প্রচার প্রচারনা
দর্শনা অফিস: আসন্ন হাউলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আগামী ১৬মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল হাউলী ইউনিয়ন এলাকায় ঘুরে দেখা গেছে দলীয় প্রতিক স¤॥^লিত ব্যানার, পোষ্টারে ছেয়ে নির্বাচনী এলাকা। মাইকিং করে প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন। এবারের নির্বাচনে ৭ জন চেয়ারম্যান পদ প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানা গেছে। এছাড়া মে¤॥^র পদে ৩৭জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। দলীয় ভাবে ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যানার ও পোষ্টার চোখে পড়েছে। এঁদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক হাউলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী শাহ মিন্টু ও জামায়াত ইসলামীর চশমা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম টিক্কা। এছাড়া স্বতন্ত্রভাবে ৪ জন প্রার্থীতা করছেন। এঁরা হলেন, মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়রামপুর গ্রামের আবু সাঈদ খোকন, আনারস প্রতীক নিয়ে পুরাতন বাস্তপুর গ্রামের আক্তারুজ্জামান বাবু,  ঘোড়া প্রতীক নিয়ে লোকনাথপুর গ্রামের আওরঙ্গজেব সোহেল ও রজনীগন্ধা ফুল প্রতীক নিয়ে জয়রামপুর গ্রামের তাজ আলম। এসব প্রার্থীরা হাউরী ইউনিয়নের ২৯ হাজার ৪৭০জন ভোটারের মধ্যে কে কত বেশীজন ভোটারকে নিজে পক্ষে সমর্থন নিয়ে ভোট যুদ্ধে জয়ী হতে পারে তা এখন অপেক্ষার পালা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী