জীবননগরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে পানিতে ডুবে সৌরভ (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে জীবননগরে কয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ কয়া গ্রামের ওমর আলীর ছেলে। পারিবারিবারিক সূত্রে জানা যায়, সৌরভ বাড়ির পাশের পুকুরপারে সমবয়সীদের সঙ্গে খেলা করছিল। এসময় অসর্তকতাবসত পুকুরে পড়ে যায়। অন্যান্য শিশুরা সৌরভের বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা অনেক পুকুরে নেমে শিশুটিকে খুজতে থাকে। অনেক খোঁজা-খুজির পরে শিশুটির লাশ উদ্ধার হয়। গতকালই তাঁর জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
কমেন্ট বক্স