বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২০ ইং
জীবননগরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
জীবননগর অফিস: জীবননগরে এক ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার জীবননগর উপজেলার সীমান্তবর্তী বেনিপুর গ্রামে গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী বেনিপুর গ্রামের ঘোষপাড়ার মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে দুখু মিয়া। জানা যায়, রোববার রাতে দুখু মিয়া বাড়িতে না থাকায় তাঁর মা সালেহা বেগম নাতী শিপনকে (৯) নিয়ে বাড়ির বাড়ান্দায় ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আগুনের তাপে তাঁদের ঘুম ভেঙে গেলে দেখতে পান বসত তাঁদের ঘরে আগুন জ¦লছে। এসময় তারা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ঘরের সমস্তকিছু আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। দুখু মিয়া জানান, বাড়ির জমি ক্রয়ের জন্য নিজ বাড়িতে পোষা গরু ও ছাগল বিক্রি করে ১ লাখ ৫০ হাজার টাকা ও জমানো আরও কিছু টাকা বাড়ির সোকেসে রাখেন। রোববার তিনি শাশুড়ীর চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে যান। সেখানে থাকাকালীন রাত আনুমান ১টার দিকে মোবাইল ফোনে জানতে পারেন তার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের আগুন লেগে সমস্ত কিছু পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ দেড় লক্ষ টাকা ও আসবাবপত্রসহ সারে চার লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে ভূক্তভোগী পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং ২ বান টিন দেওয়ার আশ^াস দেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত