বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২০ ইং
ঝিনাইদহে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে গাঁজা গাছসহ মহসিন শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। মহাসিন শেখ খোদাপাড়া গ্রামের মোজাম্মেল শেখের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খেদাপাড়া গ্রামে মহসিন শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ির পিছন থেকে গাঁজা গাছসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে কারাগারে প্রেরণ করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত