বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২০ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে আনোয়ার হোসেন (৪৫) নামের এক মাদকসেবীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার গোবিন্দপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। কারাদণ্ডপ্রাপ্ত আসামি গোবিন্দপুর গ্রামের মৃত ভেরোম মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনকে গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আনোয়ার হোসেনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ও উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ