বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ফেনসিডিলসহ আন্দুলবাড়ীয়ার বকুল আটক

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২০ ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ আন্দুলবাড়ীয়ার বকুল আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সদর উপজেলার লেবুতলা এলাকা থেকে ৫৮ বোতল ফেনসিডিলসহ বকুল হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার দুপুরে তাঁকে আটক করা হয়। আটক বকুল হোসেন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন বকুল হোসেন। গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার লেবুতলা এলাকায় অভিযান চালিয়ে বকুলকে আটক করা হয়। এ সময় বকুলের কাছে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় বকুলের বিরুদ্ধে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ