বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০২০ ইং
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুজিবর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজিবর রহমান কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় মুজিবর রহমান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ রাস্তার ওপর উঠে পড়লে এ দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ