বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে আটক ১৩

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২০ ইং
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে আটক ১৩
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল সোমবার ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৩ জন বাংলাদেশিকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ৫৮ বিজিবির অধীনস্ত নাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে নাটিমা মাঠ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১ জন নারী ও ২ জন পুরুষকে আটক করে, শ্রীনাথপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে শ্রীনাথপুর একাশিপাড়া থেকে ১ জন শিশু, ২ জন নারী ও ২ জন পুরুষকে আটক করে এবং কুশুমপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে ১ জন নারী ও ১ জন পুরুষকে আটক করে। তাদেরকে পারাপারে সহযোগিতা করার জন্য ৩ জন দালালকে আটক করে। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে আসামিদের জেল-হাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ