বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২০ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রায়লক্ষীপুরে আজানুর নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে তাঁকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারে এ সাজা প্রদান করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার রায়লক্ষীপুর গ্রামের আহসান হাবিবের ছেলে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা তিয়রবিলা ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে রায়লক্ষীপুরের আজানুরকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। আটকের পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শুনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারের মাধ্যমে মাদক সেবনের দায়ে আজানুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ