বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কী ভাবছেন জিপু চৌধুরী

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২০ ইং
কী ভাবছেন জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর পুনরায় মেয়র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নির্বাচন করবেন কি না, এখনো চূড়ান্ত সিন্ধান্ত জানা যায়নি। তাঁর নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সমর্থকেরা পোস্ট দিচ্ছেন। পাশে থাকার বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়াসহ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন অনেকে। এদিকে বিশ্বস্তসূত্রে জানা গেছে, আজ রোববার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, সে সিদ্ধান্ত নিতে পারেন বর্তমান পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তবে এ বিষয়ে তাঁর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ