বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২০ ইং
দামুড়হুদা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা
দামুড়হুদা অফিস: দামুড়হুদা প্রেসক্লাবের বর্তমান কমিটির সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের ৩৪ জন সদস্যের উপস্থিতিতে গতকাল শনিবার দুপুর ১২টায় নতুন খেঁজুর গুড়ের ফলকাট (সরুপিঠা) খির ও পাকান পিঠা খাওয়ার পর সাধারণ সভা শুরু হয়। সভায় সর্বসম্মতিক্রমে অ্যাড. মো. আশাদুজ্জামান মিল্টনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের অন্য দুই সদস্য হলেন- সাংবাদিক আব্দুস সালাম ও জাহিদুর রহমান মুকুল। পরিচালনা পর্ষদ গঠনের পর পর্ষদের প্রধান সকল সদস্যদের উস্থিতিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল মোতাবেক আজ ২৯ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলন এবং ৪ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সাধারণ সম্পাদক আলি আজগার সোনা, অর্থ সম্পাদক শামসের আলি, সাংবাদিক হাফিজুর রহমান কাজল, শামসুজ্জোহা পলাশ, মোজাম্মেল শিশির, শরিফউদ্দীন, সালাউদ্দীন, আহাদ আলি, তাসির আহাম্মেদ, তানজির আহাম্মদ, মিরাজুল ইসলাম মিরাজ, মিলন, রতন, সুজন, সাজিদ হাসান সোহাগ, শরিফুল ইসলাম সালেকিন, খালেকুজ্জামান, আব্দুল লতিফ, জাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান মণি, বিল্লাল হোসেন, তুহিন রেজা, মোমিনুল ইসলাম মনির, রোকুনুজ্জামান, আতিয়ার রহমান, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ