বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২০ ইং
গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাংনী থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ লালন হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার ভোরে ডিবির এসআই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে গাংনী থানার কল্যাণপুর ছাতিয়ানতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমান কাজিপুর বর্ডারপাড়ার খবির উদ্দিনের ছেলে। এসআই হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল লালন হোসেনকে মাদকসহ আটক করে। এসময় তার কাছে থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে গাংনী থানায় একটি একটি মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ