বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সন্ধ্যায় জুয়েলারি দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২০ ইং
আলমডাঙ্গায় সন্ধ্যায় জুয়েলারি দোকানে চুরি
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা সোনাপট্টিতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাপট্টির শীতা জুয়েলার্স থেকে তিন ভরি ওজনের নয় জোড়া কানের দুলসহ একটি ট্রে চুরি হয়। এদিকে, গতকালই আলমাডাঙ্গা থানা পুলিশ গার্মেন্টস পট্টি থেকে গহনা রাখার ট্রে টি উদ্ধার করেছে। শীতা জুয়েলার্সের মালিক অসিম শান্তারা মুক্ত বলেন, ‘সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে পাঁচ মিনিটের জন্য দোকানের বাইরে যাই। দোকানে ফিরে দেখি আমার দোকানের স্বর্ণালঙ্কার রাখার র‌্যাক খোলা ও তিন ভরি ওজনের নয় জোড়া কানের দুলসহ একটি ট্রে উধাও। দোকানে অনেক খোঁজাখুঁজি করার পরেও গহনাভর্তি ট্রে না পেয়ে চুরির বিষয়ে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে জানায়।’ এ বিষয়ে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই সঞ্জিত কুমার বলেন, ‘আমরা খবর পেয়ে দোকানটি পরিদর্শন করেছি। এরপরেই স্থানীয়দের সহায়তাই গহনা রাখার ট্রেটি গার্মেন্টস পট্টির জামে মসজিদের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। গহনা উদ্ধার ও চোরকে শনাক্ত করতে আমরা কাজ কারছি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ