বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর রেড ক্রিসেন্টের নির্বাচনে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২০ ইং
মেহেরপুর রেড ক্রিসেন্টের নির্বাচনে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
মেহেরপুর অফিস: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজন নির্বাহী সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচনে সহসভাপতি পদে অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, নির্বাহী সদস্য পদে আসকার আলী, অ্যাড. খন্দকার আব্দুল মতিন, শামীম আরা হীরা, অ্যাড. শফিকুল আলম ও জিয়া উদ্দিন বিশ্বাস। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল পদাধিকার বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের চেয়ারম্যান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ