বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বপ্ন জগৎ পার্ককে ১৭ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২০ ইং
স্বপ্ন জগৎ পার্ককে ১৭ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান : মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার মোনাকোষার স্বপ্ন জগৎ পার্ককে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার আলমডাঙ্গার মোনাকোষা পার্কে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও চকলেট পায় তারা। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে কালিদাসপুর ইউনিয়নের মনাকোষা এলাকার স্বপ্ন জগৎ পার্কের দোকান তল্লাশি করে পাওয়া যায় প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, চকলেট ও অন্যান্য পণ্য যা ফ্রিজ ও র‌্যাকে সংরক্ষণ করে বিক্রয় করে আসছিলেন পার্কে আগত দর্শনার্থীদের কাছে। এছাড়াও মোড়কীকরণ বিধি বহির্ভূত মেয়াদ-মূল্যবিহীন পণ্যও পাওয়া যায়। এ জন্য স্বপ্ন জগৎ পার্কের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মনাকোষা বাজারে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৩৮ ধারায় এক হাজার টাকা ও অপর একটি সার-কীটনাশকের দোকানে ৩৭ ও ৩৮ ধারায় এক হাজার পাঁচশ টাকা জরিমানাসহ অভিযানে মোট ১৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ