বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় গরু, মাদকসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২০ ইং
ভারতীয় গরু, মাদকসহ মাদক ব্যবসায়ী আটক
দর্শনা থানার বিভিন্ন এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনার বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধারসহ আসামিকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মো. শামীম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মেইন পিলার ৮০ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ হতে ১টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। একই দিন রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সিভিল সোসের্র সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের মাঠ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদক চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল শনিবার সাড়ে নয়টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বুইচিতলা গ্রামের গাইনপাড়া তিন রাস্তার মোড় থেকে ফজলুল হক (৫৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ফজলুল হক বুইচিতলা গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬ শ টাকা। আটককৃত আসামিকে মাদকসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। অপর দিকে, গত শুক্রবার রাত ১০টার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. লিখন হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মদনা মাঠ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। উদ্ধার হওয়া মালামাল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অন্যদিকে, গত শুক্রবার বেলা আড়াইটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সামছুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের কবরস্থানের পাশে হতে ৭ শ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ