বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশ জড়িতদের সন্নিকটে : ডিআইজি

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২০ ইং
ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশ জড়িতদের সন্নিকটে : ডিআইজি
নিজস্ব প্রতিবেদক: খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, জীবননগরে ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশ জড়িতদের সন্নিকটে। খুব শিগগিরই এর আদ্যন্ত পুলিশ সুপার আপনাদের সামনে উপস্থাপন করবে। গতকাল চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাঁচ দিন হলো জীবননগরে ব্যাংক ডাকাতির ঘটনাটি ঘটেছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের সূত্র ধরে অনেক দূর এগিয়েছে পুলিশ। খুব শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশের বিভিন্ন বিভাগ। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যও এসেছে পুলিশের হাতে। তিনি বলেন আরও, ‘আমি চাই না ব্যাংক তো দূরের কথা, আমার রেঞ্জের মধ্যে একটি মানুষও নিরাপত্তাহীনতায় থাকুক। কাজেই সেই উদ্বেগ আমাদের আছে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ