বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা রেল বাজারে আবারও পাঁচটি দোকানে চুরি!

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গা রেল বাজারে আবারও পাঁচটি দোকানে চুরি!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেল বাজারে আবারও ৫টি দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে দোকানের টিন কেটে ৫টি দোকানে চুরি করেছে একটি চক্র। এর মধ্যে জিনারুলের কাঁচামালের দোকান, ফকির, আশাবুলের চালের দোকানসহ মজনু ও নওলার দোকানেও ঢোকে ওই চক্রটি। এর মধ্যে একটি দোকান থেকে আড়াই বস্তা চাল, কিছু নগদ টাকা ও মজনুর ভুষির দোকান থেকে একটি মোবাইল ফোনসহ প্রায় প্রতিটা দোকান থেকেই বেশকিছু জিনিসপত্র নিয়ে যায় ওই চোরের দল। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করেননি ক্ষতিগ্রস্ত দোকানদারা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশও কাউকে আটক করতে পারেনি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ