বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২০ ইং
শৈলকুপায় অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে আবাসন প্রকল্পের রাব্বানি মণ্ডলে বাড়ি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। গত বুধবার রাত একটার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহেশপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র, নগদ টাকা, গোয়াল ঘর, রান্না ঘরসহ সবকিছু পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, রান্নাঘরের চুলার আগুন থেকে সারা বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ