অবিলম্বে অবৈধ মামলা প্রত্যাহারের দাবি
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২০
ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা
সমীকরণ প্রতিবেদন:
কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের সময় পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন। আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি আশিকুল হক শিপুল, যুগ্ম-সম্পাদক আমানউল্লাহ আমান ও আরিফ আহম্মেদ শিপ্লব।
সমাবেশে বক্তরা বলেন, ঢাকা-১৮ উপ-নির্বাচনে ভোট জালিয়াতি এবং অবৈধ সরকারের নেতা-কর্মীরা বাসে আগুন জালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের নামে মামলা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মামলা-হামলা, জেল জুলুম দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। অবিলম্বে অবৈধ মামলা প্রত্যাহার করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তাঁরা।
সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা শেখ শাহাবাজ সুজন, শাহাবুদ্দিন, সাদ্দাম হোসেন, শাওন, শাহাজান আলি সান, ইকরামুল হক, শুকুর আলি, আশিকুর রহমান আশিক, সাকিব, রাশিদুল, দোদল, জাকির, মাছুদ রানা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আশিক, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতান, দর্শনা পৌর সদস্যসচিব আল মামুন, দর্শনা থানা সদস্যসচিব ফরহাদ হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, জীবননগর পৌর আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল, সদস্যসচিব আবদুল্লাহ আল মাসউদসহ নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স