বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ীর দুই শিশুর সততা!

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২০ ইং
হিজলগাড়ীর দুই শিশুর সততা!
সমীকরণ প্রতিবেদক: রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকাভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার নজির গড়ল চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ীর দুই শিশু। গতকাল বুধবার সকালের দিকে হিজলগাড়ী ক্যাম্পপাড়ার ইছাহকের ছেলে ফকরউদ্দিন (১০) ও একইপাড়ার রুবেলের ছেলের পিয়াস (৭) হিজলগাড়ী বাজারের অদূরে কেরু অ্যান্ড ক্যাম্পের সেন্ট্রাল গোডাউনের সামনের রাস্তায় একটি কালো রঙের মানিব্যাগ কুড়িয়ে পায়। মানিব্যাগটা হাতে নিয়ে তারা দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিবেদক ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের ব্যবসাপ্রতিষ্ঠানে ছুটে আসে। সেখানে উপস্থিত হয়ে ওই দুই শিশু সাংবাদিক আরিফের হাতে মানিব্যাগ দিয়ে জানায় রাস্তায় কুড়িয়ে পাওয়ার কথা। সাংবাদিক আরিফ হাসান মানিব্যাগ হাতে নিয়ে খুলে দেখেন ১০টি ৫ শ টাকার নোটসহ মোট ৫ হাজার ২১০ টাকা রয়েছে। মানিব্যাগের মধ্য একটি পাখিভ্যানের লাইসেন্সের বই থাকলেও তাতে ছবি ও মোবাইল নম্বর না থাকায় প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার জন্য আরিফ তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। ঘণ্টা খানেক পরে মানিব্যাগের প্রকৃত মালিক এসে উপযুক্ত প্রমাণ দিলে তাঁর হাতে মানিব্যাগটি তুলে দেওয়া হয়। মানিব্যাগের মালিক হিজলগাড়ী মাঝেরপাড়ার ভ্যানচালক মোমিন জানান, সকালে বাজারের এক ব্যবসায়ীর জন্য সরোজগঞ্জ পাম্প থেকে তেল কিনতে যাওয়ার পথে তাঁর টাকা হারিয়ে যায়। টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। পরে লোক মারফত মানিব্যাগ পাওয়ার কথা শুনে যোগাযোগ করে মানিব্যাগ ফেরত পান। এবিষয়ে সাংবাদিক আরিফ হাসান বলেন, ‘শিশু দুটি আমার পূর্ব পরিচিত। তারা মানিব্যাগ কুড়িয়ে পেয়ে সোজা আমার কাছে এসেছে। যাতে আমি প্রকৃত মালিককে খুঁজে দিতে পারি। এই বয়সেই তারা সততার নজির স্থাপন করল, যা আমাদের জন্য শিক্ষনীয়।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ