স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ পপি খাতুন
- আপলোড তারিখঃ
১৮-১১-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ পপি খাতুন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে পপি খাতুন নামে এক গৃহবধূকে বাটাম দিয়ে বেধড়ক পেটান স্বামী কোর্টপাড়ার শুকুর আলী। এছাড়াও চোখে আঙুল দিয়ে উপড়ে ফেলার চেষ্টাও করেন তিনি। এতে পপি খাতুনের একটি হাত ভেঙে গেছে, মাথায় প্রচণ্ড ক্ষত হয়েছে এবং তাঁর সমস্ত শরীর থেঁথলে গেছে। তাঁর চোখেও অনেক ক্ষক্তক্ষরণ হয়েছে। স্বামী শুকুর আলীর নির্যাতনের স্বীকার স্ত্রী পপি খাতুন হাসপাতালে ভর্তি আছেন।
পপি খাতুন বলেন, ‘আমার স্বামী মিথ্যা অপবাদ দিয়ে বাটাম দিয়ে ১০ মিনিট ধরে আটকে রেখে আমাকে বেধরড়ক পেটায়। সে আমার বাম চোখ আঙুল দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করে। চোখ থেকে প্রচুর রক্তরক্ষণ হয়। সে আমাকে মারধরের পর সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মহলে মিথ্যা ও ভিত্তিহীন কথাও বলে বেড়াচ্ছে। আমি ন্যায়বিচারের জন্য জেলা পুলিশ, সুশিল সমাজ, সাংবাদিক ও লোকমোর্চার সহযোগিতা চাই।’
অভিযোগের সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
কমেন্ট বক্স