বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া আর নেই

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২০ ইং
ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া আর নেই
ঝিনাইদহ অফিস: ভাষা সৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. জাহিদ হোসেন মুসা মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকার বাসায় বার্ধক্যজনিত কারণে ঝিনাইদহের সবার পরিচিত মুসা মিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার জোহরের নামাজের পর ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে জানাজা শেষে শহরের মুসা মিয়া সড়কস্থ মহিষাকুুণ্ডু গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি ছিলেন জাহিদী ফাউন্ডেশনের চেয়ারম্যান। সমাজসেবক মুসা মিয়া ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। দেশ স্বাধীনের আগ থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মে জড়িয়ে পড়েন। ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে তাঁর এবং তাঁর পরিবারের শিক্ষা বিস্তারে রয়েছে অসামান্য অবদান। মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবায় জাহেদী ফাউন্ডেশনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। এদিকে, মুসা মিয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ