খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির কাছে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাংগঠনিক রিপোর্ট হস্তান্তর
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২০
ইং
শহর প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক রিপোর্ট হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার সময় ঝিনাইদহ সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য পারভীন জামান কল্পনার নিকট এ রিপোর্ট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলাউদ্দিন হেলা।
কমেন্ট বক্স