বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্যবিধি অমান্য, চুয়াডাঙ্গায় ১৫ জনকে জরিমানা!

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২০ ইং
স্বাস্থ্যবিধি অমান্য, চুয়াডাঙ্গায় ১৫ জনকে জরিমানা!
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ জনের কাছ থেকে ৮ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার মনিটরিং এবং সামাজিক ও শারীরিক দুরুত্ব বজায় রাখা, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৬ জনকে ১ হাজার ৮শ টাকা, দামুড়হুদা উপজেলায় ৯ জনকে ৬ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ