বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২০ ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নিরব (৫) নামের এক শিশু আহত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত শিশু নিরব জাহাপুর গ্রামের মাঝেরপাড়ার পিনু মন্ডলের ছেলে। জানা যায়, গতকাল সকালে নিরব তার পরিবারের সদস্যদের সঙ্গে নানি বাড়ি রোয়াকুলি গ্রাম থেকে ব্যাটারি চালিত অটো রিক্সাযোগে নিজ বাড়ি হাজাপুরে ফিরছিল। বাড়ির সামনে রিক্সা থেকে নামলে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে নিরব গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা নিরবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহম্মেদ শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ