বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপে দীপাবলি ও শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপে দীপাবলি ও শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারেও চুয়াডাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ দীপাবলি ও শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা অনুষ্ঠিত হয়েছে। অশুভ শক্তিকে বিনাশ করে মঙ্গল প্রদীপের আলোয় আলোকিত করার জন্য দিনটিকে দীপাবলী, দিওয়ালী কিংবা দ্বিপান্বিতা হিসেবে পালন করছেন ভক্তরা। প্রতিবছরের মতো এবারেও চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ কালী মন্ডপে ভক্তদের আনাগোনা ছিলো সবথেকে বেশি। তাছাড়াও শহরের বড় বাজার মন্দির, মালোপাড়া ও বেলগাছীসহ প্রায় সবকটি মন্দিরেই এ পূজা উদযাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ কালী মন্ডপের সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণু জানান, অন্ধকার জগত থেকে আলোকময় জগতের প্রত্যাশার পাশাপাশি করোনা মহামারি থেকে মুক্তির জন্যও প্রার্থনা করেছেন তারা। এদিকে অন্ধকার ও অশুভ শক্তির হাত থেকে মুক্তির জন্য আজকের দিনে বিভিন্ন বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠানেও মঙ্গল প্রদীপ জ্বালানো হয়েছে। তিনি বলেন, ত্রেতাযুগে সীতাসহ অবতার শ্রীশ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের বনবাস থেকে অযোধ্যা রাজ্যে ফিরলে প্রজারা আনন্দ উল্লাসের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রভু রামচন্দ্রসহ সীতাকে বরণ করে নেন। সেই থেকে দীপাবলি হিসেবে দিনটিকে পালন করে আসছেন ভক্তরা। তিনি আরও জানান, আদ্যাশক্তি দেবী দুর্গার দশমহাবিদ্যার এক রূপকালী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে বার্ষিক শ্রীশ্রী কালীপূজা বা শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ