বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২০ ইং
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে প্রীতি নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। শিশু প্রীতি ওই গ্রামের পিকুল বিশ^াসের মেয়ে। স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল প্রীতি। খেলতে খেলতে হঠাৎ সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ