বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় শ্বশুর বাড়ির অত্যাচারে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা: হাসপাতালে ভর্তি

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২০ ইং
দামুড়হুদায় শ্বশুর বাড়ির অত্যাচারে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা: হাসপাতালে ভর্তি
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় শ্বশুর বাড়ির সদস্যদের অত্যাচারে হারপিক পানে কাজল (২৩) নামের এক গৃহবধূর আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পিরপুরকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ্য গৃহবধুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধু কাজল (২৩) পীরপুরকুল্লা গ্রামের ইসমাইলের স্ত্রী ও একই উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের কলীমউদ্দীনের মেয়ে। গৃহবধূ কাজল অভিযোগ করে বলেন, আমি গরীব ঘরের মেয়ে হওয়ায় আমার স্বামী, শুশুর-শাশুড়ী প্রতিনিয়ত আমাকে গালিগালাজ ও মারধর করে। বিয়ের এক বছর ভালো থাকলেও আমার কন্যা সন্তান হওয়ার পর থেকে আমার ওপর অত্যাচার শুরু হয়। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি আত্মহত্যার পথ বেছে নিই। ইসমাইল জানায়, আমার আগের পক্ষের একটি ছেলে আছে। আমি বাজার থেকে যা কিছু কিনে আনি সব ছেলে খেয়ে ফেলে। মেয়েকে দেই না এই জন্যই আমাদের মধ্যে একটু রাগারাগি হয়। তবে আমরা কাজলকে মারধর করি, এটা মিথ্যা কথা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, সকালে এমন ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ