বাংলা মদ-ইয়াবাসহ দুজন আটক
- আপলোড তারিখঃ
১৩-১১-২০২০
ইং
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে র্যাবের পৃথক মাদকবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ঝিনাইদহ র্যাব-৬ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বাংলা মদ ও ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা হতে ১৩০লিটার বাংলা মদসহ একজন ও ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর এলাকা হতে ১০২পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার মৃত নইমুদ্দিনের ছেলে আতিয়ার (৬০) ও মাগুরা জেলার সুবত চন্দ্র বিশ্বাসের ছেলে রাম প্রসাদ বিশ্বাস (৩৯)। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক দুইজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানা ও ঝিনাইদহ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স