বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গাতে দেশের অন্যতম পর্যটন স্পট গড়ে তোলা হবে

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গাতে দেশের অন্যতম পর্যটন স্পট গড়ে তোলা হবে
জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যুগ্ম সচিব আব্দুস সামাদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক ও যুগ্ম সচিব আব্দুস সামাদ। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কৃর্তী সন্তান। গতকাল বুধবার সকাল ১০টায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক ও যুগ্ম সচিব আব্দুস সামাদ বলেন, ফল-ফুলে সমৃদ্ধ কৃষি প্রধান এলাকা চুয়াডাঙ্গা জেলা। সেখানে অনেক বিখ্যাত বিখ্যাত এবং প্রাচীন নিদর্শন আছে। ডিসি ইকোপার্ককে ঘিরে এই সকল স্থানের সাথে একটি সংযোগ স্থাপনের কথা বলেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। পর্যটন এমন একটা বিষয় যা দেশি-বিদেশি সকলকে টানে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে সকল দিকেই উন্নয়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। চুয়াডাঙ্গাতে দেশের অন্যতম পর্যটন স্পট গড়ে তোলা হবে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ