চুয়াডাঙ্গার কানাইডাঙ্গায় মধ্যবয়সী নারীকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
১১-১১-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূরজাহান (৩৫) নামের এক মধ্যবয়সী নারীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাঁনাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত নূরজাহানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি কাঁনাইডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার বাবর আলীর স্ত্রী।
আহত নূরজাহান অভিযোগ করে জানান, গতকাল সকালে তিনি নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দেয়ার সময় পাশের বাড়ির মধ্যে পানি পড়ে। এসময় ওই বাড়ির সদস্যরা আমাকে গালি দিতে থাকে। আমি তার প্রতিবাদ করলে, কেরু, ঝুনি ও রওশন আরা মিলে আমাকে পাইব দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় ব্যাক্তিরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিতসক বলেন, আহত নূরজাহানের শরীরে বিভিন্নস্থানে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
কমেন্ট বক্স