পালালো চোর, ট্রাক পুড়িয়ে দিল জনতা!
- আপলোড তারিখঃ
১০-১১-২০২০
ইং
ছয়মাইলে ট্রাক নিয়ে গরু চুরির চেষ্টা : স্থানীয়দের ধাওয়ায়
সরোজগঞ্জ প্রতিবেদক:
চ্য়ুাডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের ছয়মাইলে মিনি ট্রাক নিয়ে গরু চুরির সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরচক্রের সদস্যরা। চুরির কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি আগুনে পুড়িয়ে দিয়েছে সাধারণ জনগণ। গত রোববার রাত আড়াইটার দিকে যুগিরহুদা গ্রামের ছয়মাইলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করে।
জানা যায়, রোববার রাতে যুগিরহুদা ছয়মাইল মিলপাড়া গ্রামের জামালের গোয়াল ঘর থেকে ৩টি গরু চোরে চুরি করে প্রধান সড়কের ওপর দাড় করিয়ে রাখা মিনি ট্রাকে গরু ওঠানোর সময় স্থানীয় ব্যক্তিরা টের পেয়ে যায়। চোরচক্রের সদস্যরা গ্রামবাসীর উপস্থিতি বুঝতে পেরে ট্রাক ফেলে পালিয়ে যায়। এঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে মিনি ট্রাক থেকে গরু তিনটি নামিয়ে নিয়ে ট্রাকটি ভাঙচুর করে এবং আগুনে পুড়িয়ে দেয়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি হেফাজতে নেয়।
এবিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ও ইন্সপেক্টর আব্দুল আলীম বলেন, মিনি ট্রাক ব্যবহার করে একটি চোরচক্র গরু চুরির সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর বিষয়ে জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। এসময় অগ্নিদগ্ধ ট্রাক এবং তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও ট্রাকের সূত্রধরে চোরচক্রের সদস্যদের হেফাজতে নিতে পুলিশ কাজ শুরু করেছে।
কমেন্ট বক্স