বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
মাদক ব্যবসায়ীরা পুলিশের নজরদারিতে আছে -এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী তৎপরতায় গতকাল রোববার জেলার নারীসহ ৪ জন মাদক ব্যবাসায়ী আত্মসর্মপণ করেছেন। আত্মসর্মপণকারীরা হলেন- দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের জমির আলীর ছেলে জহুরুল সুন্নত আলী, একই এলাকার বানাত আলীর ছেলে সাইফুল ইসলাম, মৃত মইজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও ইব্রাহিম আলীর স্ত্রী রহিমা আক্তার ডলি। আত্মসর্মপনকারী মাদক ব্যবসায়ীরা চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট হাজির হয়ে অঙ্গীকার করেন যে ‘তাদের ছেলে মেয়েরা বড় হয়ে বুঝতে শিখেছে মাদক ব্যবসা করা ঠিক না। এতদিন তারা ভুল পথে ছিলেন। ভবিষ্যতে কখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবেন না। সমাজের সকল লোক তাদের ঘৃণার দৃষ্টিতে দেখে। ফলে ছেলে-মেয়েদের কথা এবং বর্তমান মাদকবিরোধী অভিযানের তৎপরতা অনুধাবন করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আশার সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা।’ এসময় পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘মাদক একটি ভয়ানক নেশা, উঠতি বয়সের স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, দিনমজুরসহ সমাজের সকল স্তরের মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে দেশ ছাড়তে হবে, নাহলে ব্যবসা ছাড়তে হবে। যে সকল মাদক ব্যবসায়ী ইতোমধ্যে আত্মসর্মপণ করেছেন তাদেরকে নিরীক্ষণে রাখা হয়েছে। কোনো আত্মসর্মপণকারী মাদক ব্যবসায়ী পুনরায় মাদক ব্যবসায় জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ