বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত শ্রমিক সুমনের মৃত্যু, দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত শ্রমিক সুমনের মৃত্যু, দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক সুমনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল রাতেই তার মরদেহ চুয়াডাঙ্গার হকপাড়াস্থ বাড়িতে পৌঁছায়। পরে রাত সাড়ে ১১ টার দিকে জানাযার নামায শেষে জান্নাতুন মওলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সুমন চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার আব্দুস সালামের ছেলে। ওয়ার্ড কাউন্সিলর শেফালি খাতুন নিহত সুমনের পরিবারের বরাত দিয়ে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সুমনকে ঘটনার দিন দুপুরে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় সুমনকে। গতকাল সকালে চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন। গতকাল রাত ৯ টার দিকে সুমনের মরদেহ চুয়াডাঙ্গায় পৌঁছায়। রাত সাড়ে ১১ টার দিকে যানাজার নামায শেষে ব্জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে একমাত্র উপার্জনাক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা সুমনের স্ত্রী। রয়েছে ছোট ছোট দুটি সন্তান। বাবাকে হারিয়ে তারা যেন পাগলপ্রায়। উল্লেখ্য, গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার প্রবাসী সরোয়ার হোসেনের বাড়ির ছাদ ঢালাই করার সময় অসতর্কতাবসত উচ্চ-ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন দগ্ধ হয়। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ