বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ধর্ষিতা মানসিক প্রতিবন্ধীর সন্তান প্রসব

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২০ ইং
গাংনীতে ধর্ষিতা মানসিক প্রতিবন্ধীর সন্তান প্রসব
মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনীর ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরী সন্তানের মা হয়েছে। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সে কন্যা সন্তান প্রসব করে। ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরী কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের বাসিন্দা। তাকে ফুসলিয়ে তার চাচাতো মামা বানারুল ইসলাম দিনের পর দিন ধর্ষণ করে আসছিলো। এমন অভিযোগে মানসিক প্রতিবন্ধীর মা ফিরোজা খাতুন বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৮. তাং ০৬.২০২০ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই সুমন জানান, মামলা হওয়ার পর থেকে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মৃত উইল হকের ছেলে আসামী বানারুল পলাতক ছিলো। পরে সে মেহেরপুর আদালতে আত্মসমর্পণ করে। ধর্ষণকারী ঐ প্রতিবন্ধীর চাচাতো মামা বানারুল ইসলাম বর্তমানে মেহেরপুর জেলা কারাগারে রয়েছে। মানসিক প্রতিবন্ধী কিশোরীর পিতা জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন সরলতার সুযোগ নিয়ে চাচাতো মামা বানারুল ইসলাম তাকে নিয়মিত ধর্ষণ করে। পরে সে অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি নজরে আসে। এ ঘটনার বানারুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিলো। এদিকে গত শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কন্যা সন্তান প্রসব করে ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরী।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ